ছাতকে মিলনের জন্য ভোট চাইলেন তার মেয়ে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ AM

ছাতকে মিলনের জন্য ভোট চাইলেন তার মেয়ে

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৩:০৭:০৪ PM

ছাতকে মিলনের জন্য ভোট চাইলেন তার মেয়ে


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্যোগে দক্ষিণ বাগবাড়ি এলাকায় এ নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পিতার পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলনের বড় মেয়ে মৌ আহমেদ।

ছাতক পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্ব ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনি সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু।

বিশেষ অতিথির বক্তব্য দেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও ছাতক পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের বড় মেয়ে মৌ আহমেদ, ছোট জামাতা আবিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস, কেশব দাস, নীরু বর্ধন, যুবদল নেতা ইমরান হোসেন ও ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজির আলী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ বাগবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আহমদ আলী, নজির উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, শামিম আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াহিয়া, দক্ষিণ বাগবাড়ি পঞ্চায়েতের মোতাওয়াল্লি আজিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেবুল আহমেদ, ৪নং যুবদল নেতা লাহিন মিয়া, পৌর ছাত্রদল নেতা সনি, শাওন আহমেদ, রাহেল আহমেদ, শোয়েব আহমেদ, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শাহীন, কলেজ ছাত্রদল নেতা তুর্জ, মাহিমসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

সভায় স্কুলপড়ুয়া শিশু ছায়েমের কণ্ঠে বিএনপি ও ধানের শীষের স্লোগানে সভাস্থলসহ এলাকা মুখরিত করে তুলে। ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি, লেবার পাড়া, পেপার মিল, রহমত বাগ এবং ব্যাটারি গলি থেকে শত শত নেতাকর্মী মিছিল সহকারে নির্বাচনি সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজির হোসেন এবং গীতা পাঠ করেন বিষ্ণু দাস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ