জৈন্তাপুরে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এয়ারগান উদ্ধার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২১ PM

জৈন্তাপুরে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এয়ারগান উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৬:৩৬:৫৫ PM

জৈন্তাপুরে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এয়ারগান উদ্ধার

নিজস্ব


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকা থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।র‍্যাব-৯ সদর কোম্পানি, সিলেট ও সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জৈন্তাপুর থানাধীন চিকনাগুল এলাকার একটি জঙ্গলের আশপাশে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন,

“দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানটির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-৯ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার