নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে জাতীয়তাবাদী ওলামাদল ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে প্রচার মিশিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় ওলামাদল ও জিসাস এর আয়োজনে উক্ত নির্বাচনী প্রচার মিশিল অনুষ্ঠিত হয়।
প্রচার মিশিলটি গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে গোয়াইনঘাট বাজার প্রদক্ষিন করে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত পথসভায় সমাপ্তি হয়। জিসাস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কয়েছ আহমদ এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শেরগুল ও উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব এমএম কামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, মাওঃ মামুনুর রশিদ, মোঃ সাজাদুর রহমান, আলীম উদ্দিন, সিদ্দিকুর রহমান খসরু, আলীম উদ্দিন, শাহেদ উদ্দিন হাসান, সালেহ আহমদ, আং: মুতলিব মেম্বার, আং: হান্নান, সেলিম আহমদ, হাসান আহমদ, রাসেল আহমুদ, আয়নুল্লাহ, কামাল উদ্দিন, দুলাল মিয়া, বাবুল আহমদ, জুনেদ আহমদ, রহিম উদ্দিন রানা, শাহীন আহমদ, রেজওয়ান আহমদ, বুলবুল আহমদ, বদর উদ্দিন বদর,রইছ উদ্দিন লেছু মেম্বার, গোলাম কিবরিয়া সহ জাতীয়তাবাদী ওলামাদল ও জিসাসের প্রায় সাত শতাধিক নেতাকর্মী।
জৈন্তাবার্তা/সুলতানা




