অন্তিম সময়ে নির্বাচন বান*চালের ষড়*যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী : আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২০ PM

অন্তিম সময়ে নির্বাচন বান*চালের ষড়*যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী : আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৮:২৮:০৫ PM

অন্তিম সময়ে নির্বাচন বান*চালের ষড়*যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী : আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ গোষ্ঠী শেষ মুহূর্তে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) জৈন্তাপুর উপজেলার ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তিগুলো নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। জনগণ যখন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তখনই একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। তবে সিলেটের সচেতন জনগণ অতীতের মতো এবারও সকল ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করবে।

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা। এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া স্থায়ী মুক্তি সম্ভব নয়।

আরিফুল হক চৌধুরী ভোটের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে সতর্ক করে বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সহজ-সরল মা-বোনদের ধোঁকা দিচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো মূল্যে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত- এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে আসছে। সকল ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং জনগণ তাকে নির্বাচিত করলে দ্রুত সময়ের মধ্যে পাথর কোয়ারি চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জৈন্তাপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন এলাকার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই জৈন্তাপুর উপজেলায় দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক ও সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল।

এছাড়াও সভায় জেলা ও উপজেলা বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার