সুরমা দর্পণ’র রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২০ PM

সুরমা দর্পণ’র রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৯:১৬:৩২ PM

সুরমা দর্পণ’র রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন


দৈনিক সুরমা দর্পণ–’র উদ্যোগে ‘রমাদ্বানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর উৎসব রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাপ্তান হোসেন, তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও দক্ষিণ সুরমার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. আশিকুর রহমান। সভাপতিত্ব করেন সুরমা দর্পণ–’র উপদেষ্টা শাহান আহমদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমাদ্বান মাসের ধর্মীয়, সামাজিক ও নৈতিক তাৎপর্য তুলে ধরেন। ব্যক্তি ও সমাজ জীবনে রমাদ্বানের শিক্ষার বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, রমাদ্বান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাস। 
অনুষ্ঠানে সুরমা দর্পণ পত্রিকার ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাবে।
অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে সুরমা দর্পণ–’র ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।-বিজ্ঞপ্তি


-বিজ্ঞপ্তি



শীর্ষ সংবাদ:

সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার