জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন

জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা


'স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও ক্রেস্ট সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় যুব দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো: নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, আত্মকর্মী জাবেদুর রহমান, রাজা মিয়া ও প্রশিক্ষনার্থী শহিদুল ইসলাম রেদওয়ানসহ প্রমুখ। 

আলোচনা সভার পর যুবদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ