সঠিক,ভাবে দায়িত্ব পালন না করলে আবারও ২৪ জুলাই সৃষ্টি হবে- মাওলানা তোফায়েল
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ AM

প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সুনামগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী

সঠিক,ভাবে দায়িত্ব পালন না করলে আবারও ২৪ জুলাই সৃষ্টি হবে- মাওলানা তোফায়েল

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৯:৫৪:১০ PM

সঠিক,ভাবে দায়িত্ব পালন না করলে আবারও ২৪ জুলাই সৃষ্টি হবে- মাওলানা তোফায়েল

ছবি:সংগৃহীত


সারা দেশে সকল ষড়যন্ত্র রোখে দিয়ে জামায়াতে ইসলামীর ভোট বিপ্লব সৃষ্টি হয়েছে,কোনো ভাবেই তা রোধ করতে পারবে না বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান।

তিনি আরও বলেন,বিএনপি বিভিন্ন ভাবে হুমকি ভয় দেখাচ্ছেন তা রোধ করেই সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে এর জবাব দিয়ে জামায়াতে ইসলামীকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

প্রশাসনের দায়িত্বশীল ও নির্বাচন কমিশন কে হুশিয়ার করে বলেন,আপনারা সঠিক ও নিরপেক্ষ ভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন না হলে আবারও ২৪ জুলাই সৃষ্টি হবে। ভোট কেন্দ্রে কোনো ষড়যন্ত্র হলে ঐক্য বদ্ধ ভাবে প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্র ও টাকার ফাঁদে পা দিবেন না।  

সোমবার(০৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠি উপজেলা আমীর রুকন উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।

তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নারীদের চিকিৎসা,শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও সর্বস্তরের জনগণের জন্য চাঁদাবাজ মুক্ত,ন্যায় ও ইনসাফের সমাজ ব্যবস্থা গড়ে তুলা হবে। সর্বপুরি শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল তৈরি করা হবে সুনামগঞ্জ ১ আসনে।

তিনি জানান,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই আমাদের আপন জন ভাই। তারা বাংলাদেশের সম্মানিত মানুষ আমাদের প্রিয়জন। আপনাদের কে জামায়াতে ইসলামীর সব সময় পাশে রেখেছি আর আগামী দিন গুলোতে রাখবো সব সময়।

এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,জেলা জামায়াতে জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল্লাহ। এছাড়া জামায়াতে ইসলামী বিভিন্ন স্থরের নেতাকর্মী কর্মী সমর্থকগন বক্তব্য রাখেন। 

এসময় সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী সমর্থকগন সভা স্থলে উপস্থিত হন। 

সভা চলা কালে বিএনপি থেকে বেশ কিছু নেতা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খানের হাত ধরে যোগদান করেন। এরপূর্বে নেতা কর্মী ও সমর্থকগন মিছিল নিয়ে মাঠে জমায়েত হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: