আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ AM

আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৬:৫৩:০৩ PM

আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

সংগৃহিত


নির্বাচনী আচরণবিধি লংঘনের দুটি অভিযোগে কুষ্টিয়া সদর আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।গতকাল সোমবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ রায় প্রদান করেন।  

নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে কুষ্টিয়া জেলার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের আব্দুস সোবহান ছেলে মো. রাশেদ অভিযোগ জমা দেন। 

এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। যা আচরণ বিধিমালার ২৫ এর ৭(ছ)-এর লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাচনী বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম। একই সঙ্গে তার ব্যানারগুলো দ্রুত অপসারণ করার আদেশ দেওয়া হয়। 

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ: