ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি জানান, জেলা আমির বিমানবন্দরে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আনুমানিক ৫০ লাখ টাকা তার কাছে রয়েছে। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমকর্মীদের সামনে টাকা গণনা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদে জামাত আমির নিজেকে কলেজশিক্ষক পরিচয় দিয়ে নাম ও বাবার নাম বলছেন। তার কাছে ৫০ লাখ প্লাস টাকা আছে। কীসের টাকা- এ প্রশ্নে তিনি বলেন, ‘ব্যবসার টাকা।’ কী ব্যবসা আপনার? সে প্রশ্নে বলেন, ‘গার্মেন্টস ব্যবসা।’
জৈন্তা বার্তা/আরআর




