৬৭ শতাংশ আসন ফাঁকা রেখে শাবিপ্রবির প্রথম ধাপে ভর্তি সম্পন্ন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৮ PM

৬৭ শতাংশ আসন ফাঁকা রেখে শাবিপ্রবির প্রথম ধাপে ভর্তি সম্পন্ন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৭:০৩:০৯ PM

৬৭ শতাংশ আসন ফাঁকা রেখে শাবিপ্রবির প্রথম ধাপে ভর্তি সম্পন্ন

নিজস্ব


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলেও এখনো বিপুলসংখ্যক আসন শূন্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কবীর চৌধরি।স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসে মোট ৩৭০টি আসনের সবগুলোই এখনো খালি রয়েছে। স্কুল অব সোশ্যাল সায়েন্সেসে মোট ৫০৬টি আসনের মধ্যে ২৮২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এখনো ২২৪টি আসন ফাঁকা আছে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে সব আসন পূর্ণ হয়েছে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসনের মধ্যে ২৯ জন ভর্তি হওয়ায় এখনো ২১টি আসন খালি রয়েছে।স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেসের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ৫৫টি আসনের সবগুলোই শূন্য রয়েছে।

স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মোট ৪৪০টি আসনের মধ্যে মাত্র ১৪৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এখনো ২৯৩টি আসন খালি রয়েছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা রয়েছে।স্কুল অব লাইফ সায়েন্সেসে মোট ৭০টি আসনের একটিতেও এখনো ভর্তি হয়নি। 

অন্যদিকে, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধীন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সব আসন পূর্ণ হয়েছে।সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের মোট ১২০০টি আসনের মধ্যে মাত্র ৩২৫টি পূরণ হয়েছে। মানবিক বিভাগের ২৮৪টি আসনের মধ্যে ১২৬টি এখনো শূন্য রয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২টি আসন ফাঁকা আছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী