ছবি:সংগৃহীত
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট-৬ আসনের উপনির্বাচন/জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১৯২টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, কালি, ভোটার তালিকাসহ অন্যান্য সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটারদের নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫,০৯,০৯৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৬,৯৩৮ জন, নারী ভোটার ২,৫২,১৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০ জন।
আসনটিতে মোট ১৯২টি ভোটকেন্দ্র ও ১,০১৩টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়া রয়েছে ২টি পৌরসভা।
এবারের নির্বাচনে ৫জম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রার্থীদের পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রচারণাও শেষ হয়েছে। এখন ভোটের অপেক্ষায় পুরো আসনের জনগণ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




