মিরাবাজারে 'পর্যবেক্ষক' পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ AM

মিরাবাজারে 'পর্যবেক্ষক' পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১২:১৭:৩৪ AM

মিরাবাজারে 'পর্যবেক্ষক' পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে 'পর্যবেক্ষক' পরিচয়ে প্রবেশ করার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় লোকজন জানান, ওই তিন যুবক প্রথমে নিজেদের আনসার সদস্য বলে পরিচয় দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা জেরা করলে তাঁরা 'পর্যবেক্ষক' বলে জানায়। 

তবে তাদের গলায় ঝুলানো কার্ডে রিটার্নিং কর্মকর্তা সিল-স্বাক্ষর না থাকায় সন্দেহ হয়। পরে উপস্থিত এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, 'পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের সময় এলাকাবাসী তিন যুবককে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।'

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: