সুনামগঞ্জ-৩, জগন্নাথপুরে ভোটগ্রহণ শুরু
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ AM

সুনামগঞ্জ-৩, জগন্নাথপুরে ভোটগ্রহণ শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৫:০২:১৫ PM

সুনামগঞ্জ-৩, জগন্নাথপুরে ভোটগ্রহণ শুরু

নিজস্ব


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি  সকাল সাড়ে ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৭শ’ ৯৭ জন। এরমধ্যে জগন্নাথপুর উপজেলায় ভোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৮শ’ ২৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৯শ’ ১৩ জন। নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৯শ’ ১০ জন। হিজড়া ভোটার ৪ জন। অপর দিকে শান্তিগঞ্জে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৯শ ৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৬শ’ ৮২ জন এবং নারী ভোটার ৭৫ ভোটার ২শ’ ৮৬ জন। হিজরা ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ১৪৭টি। জগন্নাথপুরে ৯০টি ও শান্তিগঞ্জে ৫৭টি কেন্দ্র।

প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য এর মধ্যে একজনের থাকবে বডিঅন ক্যামেরা। এছাড়াও ১০ জন আনসার সদস্য সহ ৩ তেকে ৬ জন গ্রাম পুলিশ নিরাপত্তা রক্ষায় কাজ করছে।

নির্বাচনী দায়িত্ব পালনে জগন্নাথপুরে ভূমি জরিপের উপ-প্রকল্প পরিচালক এ এইচ এম জামেরী হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার গোলাম সাকিব খান।

অন্যদিকে, শান্তিগঞ্জে সরকারি আবাসন পরিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালক নাহিদ-উল-মোস্তাকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ ও শান্তিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন সুষ্ঠু ভোট গ্রহণে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর, বিজিবি, র‌্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য টহলে রয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ