সুনামগঞ্জ–৫ আসনে বড় জয় পেলেন বিএনপির মিলন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ AM

সুনামগঞ্জ–৫ আসনে বড় জয় পেলেন বিএনপির মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১০:৪১:৫৮ PM

সুনামগঞ্জ–৫ আসনে বড় জয় পেলেন বিএনপির মিলন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা কলিম উদ্দিন আহমদ মিলন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের সংসদ সদস্য মিলন ১ লক্ষ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭০ হাজার ৬২০ জন, নারী ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ এবং হিজড়া ভোটার ২ জন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ