দিরাইয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আ*সামি ছিনি*য়ে নেওয়ার ঘটনা, অভিযান চলছে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ AM

দিরাইয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আ*সামি ছিনি*য়ে নেওয়ার ঘটনা, অভিযান চলছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ১০:৫১:৫৮ PM

দিরাইয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আ*সামি ছিনি*য়ে নেওয়ার ঘটনা, অভিযান চলছে

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত পর্যন্ত অভিযান চালিয়েও ছিনিয়ে নেওয়া আসামিকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের একটি মামলায় হুসেনপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া (৪৫)–র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার দুপুরে তাঁকে ধরতে দিরাই থানা-এর একটি দল গ্রামে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানার উদ্দেশে রওনা দেয়।

এ সময় পথে আসামির চাচা নুরুল ইসলাম ও তাঁর সহযোগীরা পুলিশের পথরোধ করেন। পরে তাঁদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার উদ্যোগে ছিনিয়ে নেওয়া হাতকড়া উদ্ধার করা হয়। তবে পলাতক আসামি এখনো গ্রেপ্তার হয়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ