ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর’ বলেছেন বেনফিকার খেলোয়াড়
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ PM

এমবাপ্পের দাবি

ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর’ বলেছেন বেনফিকার খেলোয়াড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৬:১৩:১৪ PM

ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর’ বলেছেন বেনফিকার খেলোয়াড়

সংগৃহিত


জিয়ানলুকা প্রেস্তিয়ানিরি বিরুদ্ধে উয়েফার কাছে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যেখানে বেনফিকার এই ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করেন, যার জেরে রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ ছিল।

লিসবনের স্তাদিও দা লুজে ম্যাচ শেষে মিক্সড জোনে এমবাপ্পে বলেন, ‘আমি যা দেখেছি, তা খুবই স্পষ্ট। ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় পাঁচবার ভিনিকে ‘বানর’ বলেছে। সে মুখ ঢাকার চেষ্টা করেছিল, কিন্তু তার মুখের অভিব্যক্তি সব বলে দেয়। প্রত্যেকের নিজস্ব মত থাকতে পারে, কিন্তু এ ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। চ্যাম্পিয়নস লিগে খেলাটা দারুণ ব্যাপার, কিন্তু এমন চিত্র বিশ্ব ফুটবলের জন্য লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে বর্ণবাদী বলেছি, কারণ আমার মনে হয়েছে সে তাই। সে শার্ট দিয়ে মুখ ঢেকে লুকানোর চেষ্টা করেছে, কিন্তু সত্য লুকানো যায় না। এ ধরনের মানুষ পেশাদার সহকর্মী হওয়ার যোগ্য নয়। একজন তরুণ খেলোয়াড় মাঠে এভাবে কথা বলার স্বাধীনতা পেতে পারে না। এটা বড় সমস্যা—দেখা যাক কী হয়।’

এমবাপ্পে স্বীকার করেন, সর্বশেষ এই বর্ণবাদী ঘটনার পর ভিনিসিয়ুস ভীষণভাবে ক্ষুব্ধ। তবে তার পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘সে অসাধারণ একটি গোল করেছে, যা রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছে।’

সমর্থকদের উদ্দেশে ফরাসি ফরোয়ার্ডের বার্তা, ‘আমাদের দিকে অনেক শিশু তাকিয়ে থাকে। তাদের জন্য আমাদের উদাহরণ স্থাপন করতে হবে। এই আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না। বেনফিকা বা তাদের কোচের বিরুদ্ধে আমার কিছু নেই, কিন্তু এমন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগে খেলার অধিকার নেই। আমরা আশা করি উয়েফা ব্যবস্থা নেবে এবং কিছু হয়নি এমন ভান করবে না। এটি গুরুতর ঘটনা।’

রিয়াল মাদ্রিদের ১-০ জয়ের পরও এমবাপ্পে মনে করিয়ে দেন, ‘আমরা ম্যাচ জিতেছি, কিন্তু সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। ফুটবলের চেয়ে অনেক বড় কিছু রয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী