২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ AM

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ১০:২৫:৫৫ PM

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ছবি:সংগৃহীত


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে  না পারলেও ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসির র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী আসরে তাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, চলতি বিশ্বকাপের সুপার এইটে জায়গা পাওয়া আটটি দল স্বয়ংক্রিয়ভাবে ২০২৮ আসরে খেলার সুযোগ পেয়েছে। নিয়ম অনুযায়ী, এই আট দলের সঙ্গে স্বাগতিক দুই দেশ এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দল সরাসরি মূল পর্বে খেলবে।

সুপার এইটে ওঠা দলগুলো হলো- ভারত জাতীয় ক্রিকেট দল, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল, নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। পাশাপাশি স্বাগতিক হওয়ায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলও সরাসরি জায়গা পাচ্ছে।

সহ-আয়োজক নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে অতিরিক্ত তিনটি দল সুযোগ পাচ্ছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল এবং আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। র‌্যাঙ্কিংয়ের কাট-অফ সময় ধরা হয়েছে ৯ মার্চ, বিশ্বকাপ ফাইনালের দিন।

আইসিসি জানিয়েছে, কাট-অফের আগে এই তিন দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় র‌্যাঙ্কিং পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে তাদের সরাসরি অংশগ্রহণ প্রায় নিশ্চিত। বাকি আটটি দল আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে ২০ দলের মূল আসরে জায়গা করে নেবে।

এদিকে নিরাপত্তা শঙ্কার কারণে চলতি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় তাদের পরিবর্তে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে