পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ PM

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস (ইমার্জিং টিমস) টুর্নামেন্ট

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৬ ০৫:২৫:১৯ PM

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি:সংগৃহীত


পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস (ইমার্জিং টিমস) টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ফারিয়া তৃষ্ণার বোল্ডে সাজঘরে ফেরেন ওপেনার ইমান নাসের। পরের ওভারেই ফাহিমা খাতুন শাওয়াল জুলফিকারকে বোল্ড করে আরও ধাক্কা দেন। এরপর সানজিদা আক্তার মেঘলার আঘাতে বিদায় নেন হুরাইনা সাজিদ।

এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও ইউসরা আমির ও হাফসা খালিদ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। হাফসা করেন ১২ রান, ইউসরা ১১। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৫৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন তিনটি উইকেট, ফাহিমা খাতুন দুটি এবং অন্য তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।

লড়াকু ব্যাটিংয়ে সংগ্রহ ১১০

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি। ওপেনার শামীমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম ১২ রান করেন। মিডল অর্ডারে লতা মণ্ডল (৫), ফারজানা ইয়াসমিন (৬), শরিফা (০), সাদিয়া আক্তার (৮), ফাতেমা জাহান (২) ও সানজিদা আক্তার মেঘলা (১) তেমন অবদান রাখতে পারেননি।

তবে অধিনায়ক ফাহিমা খাতুন এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে অপরাজিত ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার দৃঢ়তায় বাংলাদেশ নির্ধারিত ওভারে ১১০ রান তোলে।

ফাইনালে ভারতের মুখোমুখি

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ফাইনালে উঠেছে, যেখানে প্রতিপক্ষ ভারত। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এখন শেষ লড়াইয়ের অপেক্ষায় টাইগ্রেসরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী
সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু, হাসপাতালে ১৮১ জন