কোনোমতে একশ পার করে অলআউট ওমান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ PM

কোনোমতে একশ পার করে অলআউট ওমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৬ ০৯:২৮:৪৭ PM

কোনোমতে একশ পার করে অলআউট ওমান

সংগৃহিত


নিয়মরক্ষার ম্যাচ হলেও বল হাতে ওমানকে ছাড় দেয়নি অস্ট্রেলিয়া। অজি বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ১৬.২ ওভারে ওমান অলআউট হয়েছে মাত্র ১০৪ রানে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে ওমানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে অস্ট্রেলিয়ার বোলারদের সম্মিলিত আক্রমণে লড়াকু পুঁজিও পায়নি ওমান।

ইনিংসের প্রথম বলেই হ্যাভিয়ের বার্টলেট আমির কলিমকে সাজঘরে যান ফেরান গোল্ডেন ডাকে। একা তিনি ব্যর্থ হয়েছেন বিষয়টা এমন নয়। সুবিধা করতে পারেননি ওমানের কোনো ব্যাটারই।

দলের বোর্ডে ১০০ রান যোগ হওয়ার আগেই ৮৯ রানে হারায় ৭ উইকেট। সর্বোচ্চ ৩২ রান করেছেন ওয়াসিম আলি। ১৭ রান করেন অধিনায়ক যতিন্দর সিং। ১৬ রান এসেছে হাম্মাদ মির্জার ব্যাট থেকে। শেষ পর্যন্ত দলটির বোর্ডে যোগ হয় ১০৪ রান।অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে বার্টলেট ও ম্যাক্সওয়েল। সমান একটি করে পেয়েছেন স্টয়নিস ও এলিস।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী
সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু, হাসপাতালে ১৮১ জন