সুনামগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সুনামগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৬ ০১:২৮:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সুনামগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনুর আলীসহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এছাড়া পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, উলামা দল, প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, মৎস্যজীবী সমিতি, জেলা পরিষদ, সিভিল সার্জন, জাসাস, উপজেলা প্রশাসন, সাংস্কৃতিক সংগঠনসহ জেলা পর্যায়ের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

জৈন্তা বার্তা/আরআর