জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ আটক ১১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ আটক ১১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ১২:৫০:০২ অপরাহ্ন

জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ আটক ১১

ছবি: সংগৃহীত


জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বুধবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়। পরে বিকেলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), মাসুম মিয়া (২৪), হাবিবুর রহমান হাবিব (২৯), আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪), শরিফ আহমদ (২৫), মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), আনহার মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে ওসি মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ