পাকিস্তানের বোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ PM

পাকিস্তানের বোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০৯:৩০:৩১ PM

পাকিস্তানের বোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ

সংগৃহিত


ঝোড়ো কোনো ইনিংস দেখা যায়নি পাকিস্তানের ব্যাটারদের কাছ থেকে। অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার সাহিবজাদা ফারহান। সবমিলিয়ে বোর্ডে জমা হয়েছে ৮ উইকেটে ১৬৪ রান। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ১৬৫।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কেন্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সাহিবজাদা ফারহানের ৬৩ আর শেষদিকে শাদাব খানের ১১ বলে ২৩ রানের ক্যামিওতে ভর করে এই সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান।

ইংল্যান্ডর বোলারদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানের কেবল ৪ ব্যাটার স্পর্শ করতে পেরেছে দুই অঙ্কের ঘরের রান। ব্যাপক সমালোচিত হওয়া বাবর আজম আজও ব্যর্থ হয়েছেন। চারে নেমে খেলেছেন ২৪ বলে ২৫ রান। ফখর জামানও ২৫ রান করেছেন, বল খেলেছেন ১৬টি।

সাইম আইয়ুব (৭), সালমান আলি আগা (৫), উসমান খান (৮), মোহাম্মদ নওয়াজ (০) সবাই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে।

ফারহান ৬৩ রানের ইনিংস খেলে মূল ভূমিকা রাখেন পাকিস্তানের দলীয় সংগ্রহে। ৭ চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। শেষে শাদাবের ২৩ রানের ক্যামিওতে লক্ষ্যটা চ্যালেঞ্জিং পায় পাকিস্তান। শেষ বলে রানআউট হওয়ার আগে ৪ চারে ইনিংস সাজান তিনি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন লিয়াম ডসন। দুটি করে জোফরা আর্চার ও জেমি ওভারটন। আদিল রশিদ উইকেট পেয়েছেন একটি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী
সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু, হাসপাতালে ১৮১ জন