জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তিতে শিক্ষক দম্পতির মেয়ে সৃজার প্রথম স্থান অর্জন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ AM

জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তিতে শিক্ষক দম্পতির মেয়ে সৃজার প্রথম স্থান অর্জন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৭:৫৩:৩৮ PM

জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তিতে শিক্ষক দম্পতির মেয়ে সৃজার প্রথম স্থান অর্জন

সংগৃহীত


২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শিক্ষক দম্পতির মেয়ে অনন্যা দাশ সৃজা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।সৃজা জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা গোপাল চন্দ্র দাস দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং তার মা শিপ্রা রানী দাশ জগন্নাথপুর নার্সারী স্কুলের সহকারী শিক্ষক।

সৃজা এর আগে সুনামগঞ্জ জেলা পরিষদ মেধাবৃত্তি ও পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তসহ সরকারি-বেসরকারি একাধিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।সৃজার বাবা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস মেয়ের আগামী দিনের ভালো ফলাফলের ধারাবাহিকতার জন্য সবার আশীর্বাদ/ দোয়া চেয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ