চ্যাম্পিয়নস লিগে আবারও রিয়াল-সিটি দ্বৈরথ, কোয়ার্টার ফাইনালের পথে পিএসজি-চেলসি লড়াই
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ PM

চ্যাম্পিয়নস লিগে আবারও রিয়াল-সিটি দ্বৈরথ, কোয়ার্টার ফাইনালের পথে পিএসজি-চেলসি লড়াই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৬:৩৩:৪৩ PM

চ্যাম্পিয়নস লিগে আবারও রিয়াল-সিটি দ্বৈরথ, কোয়ার্টার ফাইনালের পথে পিএসজি-চেলসি লড়াই

ছবি:সংগৃহীত


উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর ড্রয়ে দুই দলকে আবারও একে অপরের প্রতিপক্ষ করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ফুটবলের অন্যতম জমজমাট লড়াইয়ে পরিণত হয়েছে রিয়াল-সিটি দ্বৈরথ। এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমে সেমিফাইনাল, ২০২৩–২৪ মৌসুমে কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪-২৫ মৌসুমে নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল তারা। ২০২০-২১ মৌসুম বাদে গত সাত আসরের ছয়টিতেই দেখা হয়ে যাচ্ছে স্পেন ও ইংল্যান্ডের এই দুই শীর্ষ ক্লাবের।

অন্যদিকে, গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি ও চেলসিও এবার শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে। এই টাইয়ের জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠবে এবং সেখানে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে লিভারপুল বা গালাতাসারাইকে।

ড্রয়ে তুলনামূলক সহজ পথ পেয়েছে আর্সেনাল। লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে মিকেল আরতেতার দল মুখোমুখি হবে স্পোর্তিং বা বোডো/গ্লিমটের বিপক্ষে।

এ ছাড়া রিয়াল-সিটি ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে বায়ার্ন মিউনিখ বা আতালান্তার বিপক্ষে। বার্সেলোনা ও নিউক্যাসলের মধ্যকার ম্যাচের জয়ী দলের প্রতিপক্ষ হবে আতলেতিকো মাদ্রিদ বা টটেনহাম।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী
সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু, হাসপাতালে ১৮১ জন