মহাসড়কে নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি সিলেট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

মহাসড়কে নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি সিলেট

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৩:১৪:৩৪ পূর্বাহ্ন

মহাসড়কে নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি সিলেট

সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান


সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, মহাসড়কে যেকোন নাশকতা দমনে পুলিশ হার্ডলাইনে রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ  এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। 

ডিআইজি শাহ মিজান শাফিউর  রহমান বলেন, হরতাল অবরোধের নামে মহাসড়কে কোন ধরনের বাঁধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বিচ্ছিন্ন দুই-এক জায়গায় তারা গাড়ি পোড়াচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই অবরোধে সাধারণ মানুষের জীবনযাপন সহজ করতে পুলিশ জনগণকে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 

স্বাভাবিক চলাফেরা করা জনগণের মৌলিক অধিকার।  দেশের জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। নাগরিকরা চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান । 

একদফা দাবিতে বিএনপি, জামায়াত এর ডাকা টানা তিনদিনের অবরোধের  তৃতীয় দিনে জেলার বিভিন্ন থানা এলাকা তিনি  পরিদর্শন করেন। এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী, বাহুবল সার্কেল মো: আবুল খয়ের, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী