জগন্নাথপুরে কৃষ্ণচরণ গোস্বামীর তিরোধান তিথি স্মরণে মহোৎসব শুরু
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ AM

জগন্নাথপুরে কৃষ্ণচরণ গোস্বামীর তিরোধান তিথি স্মরণে মহোৎসব শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০৩:২৭:১০ PM

জগন্নাথপুরে কৃষ্ণচরণ গোস্বামীর তিরোধান তিথি স্মরণে মহোৎসব শুরু

ছবি: জৈন্তা বার্তা


চৌষট্টি মোহান্তের অন্যতম শ্রীলনারায়ন বাচস্পতি মহোদয়ের আত্মজ শ্রীল বৈষ্ণব রায় ও মনোহরায় বংশোদ্ভূত সিদ্ধ মহাপুরুষ  প্রভূপাদ শ্রী শ্রী কৃষ্ণচরণ গোস্বামীর তিরোভাব তিথি স্মরণে তিন দিনব্যাপী অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা মহোৎসব  শনিবার থেকে শুরু হচ্ছে। উৎসবের প্রথম ২৮ ফেব্রুয়ারি মঙ্গলঘট স্থাপন ও উৎসব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। সন্ধ্যায় শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ পরিচালনায় থাকবেন শ্রীহট্ট হরি সংঘ, রাত আটটায় শুভ অধিবাস।

১ মার্চ রবিবার  ব্রাক্ষমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী লীলা কীর্তন। লীলীমৃত পরিবেশনায় সাজন পাল শ্রী কৃষ্ণ প্রিয়া সম্প্রদায় গোয়াইনঘাট, অসিত বৈদ্য মহাপ্রভূ সম্প্রদায় জকিগঞ্জ, পংকজ কান্তি দাশ নিমাই চন্দ্র সম্প্রদায় কাদিপুর, মিন্টন দেব শ্রীশ্রী বিশ্বরূপ সম্প্রদায় পাগলা সুনামগঞ্জ। ২ মার্চ সোমবার দধিভান্ড ভঙ্গন, পূর্ণা ও মহাপ্রসাদ বিতরণ।  

শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি জয়দীপ দে পার্থ ও সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত কান্তি দেব তিন দিনব্যাপী রাধা কৃষ্ণের লীলা স্মরণ মহোৎসবে অংশগ্রহণ করে  মহাপ্রসাদ গ্রহণ করে প্রভুপাদের কৃপাশীর্বাদ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ