সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধ*র্ষণ ও ভিডিও ছড়ানো: যুবকের যাবজ্জীবন কা*রাদণ্ড
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ AM

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধ*র্ষণ ও ভিডিও ছড়ানো: যুবকের যাবজ্জীবন কা*রাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৫:২৬:২৩ PM

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধ*র্ষণ ও ভিডিও ছড়ানো: যুবকের যাবজ্জীবন কা*রাদণ্ড

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জে প্রবাসী পরিচয় দিয়ে এক কলেজছাত্রীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রোববার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুর রহমান। দণ্ডপ্রাপ্ত মহিবুর রহমান (পলাতক) জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে। আদালত রায়ে উল্লেখ করেন, আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে প্রদান করতে হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বরে ছাতক পৌর শহরের বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে মহিবুর রহমানের মুঠোফোনে পরিচয় হয়। তিনি নিজেকে ফ্রান্সপ্রবাসী ও বিত্তশালী দাবি করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ে করে ফ্রান্সে নেওয়ার আশ্বাস দেন। পরে দেশে আসার কথা জানিয়ে মেয়েটির সঙ্গে দেখা করেন।

২০১৯ সালের ১১ নভেম্বর মহিবুর তাঁর এক সহযোগীর মাধ্যমে মেয়েটিকে ছাতক পৌর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ও ছবি ধারণ করা হয়। অসুস্থ হয়ে পড়লে মেয়েটি বিষয়টি বুঝতে পারেন যে মহিবুর প্রতারণা করেছেন এবং কখনোই ফ্রান্সে ছিলেন না। পরবর্তীতে মহিবুর আবার হোটেলে যেতে চাপ দিলে মেয়েটি যোগাযোগ বন্ধ করে দেন। এরপর অভিযুক্ত ব্যক্তি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ছাতক থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত এ দণ্ডাদেশ দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ