হযরত মাওলানা সাইফুল ইসলামের জা না জা সম্পন্ন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ AM

হযরত মাওলানা সাইফুল ইসলামের জা না জা সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০৮:০৯:৩৩ PM

হযরত মাওলানা সাইফুল ইসলামের জা না জা সম্পন্ন

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ, হলিয়ারপাড়া আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মো. সাইফুল ইসলাম গত ৩ মার্চ রাত ৯ টার সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের মৃত্যুর খবর আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মরহুমের জানাজার নামাজ বুধবার (৪ মার্চ) তাঁর নিজ গ্রাম চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী বড় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ছাত্র, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লির ঢল নামে।

প্রিয় এই শিক্ষাগুরুর বিদায়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা পরবর্তী শোকসভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা কাজী নজরুল ইসলাম নিজামী, বক্তব্য রাখেন জগন্নাথপুর শাহজালাল জামিয়া দীনিয়া আলিম মাদ্রাসা এর ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা লুৎফুর রহমান, এ সময় জগন্নাথপুর উপজেলার ইউএনও বরকত উল্লাহ, চিলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, ইকড়ছই আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ছমির উদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম-ওলামা, মরহুমের সহকর্মী, ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাওলানা সাইফুল ইসলাম ছিলেন একজন আদর্শবান শিক্ষক, পরহেজগার আলেম ও সমাজ সংস্কারক। তিনি আমৃত্যু দ্বীনের খেদমত, শিক্ষা বিস্তার ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। বক্তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জানাজার কার্যক্রম সম্পন্ন হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ