পাইলগাঁও ইউনিয়নে আমেরিকা প্রবাসীর পক্ষ থেকে উপহার বিতরণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২০ AM

পাইলগাঁও ইউনিয়নে আমেরিকা প্রবাসীর পক্ষ থেকে উপহার বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০৮:৫৩:০৩ PM

পাইলগাঁও ইউনিয়নে আমেরিকা প্রবাসীর পক্ষ থেকে উপহার বিতরণ

সংগৃহীত


পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের হাজী মুসলিম উদ্দিনের ছেলে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ব্যক্তি আমেরিকা প্রবাসী আলহাজ্ব জাহিদ উদ্দিন জিলুর পক্ষ থেকে দরিদ্র মুসলিম পরিবারের মধ্যে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

বুধবার (৪ মার্চ) দুপুর ২টায় কদমতলা গ্রামে আমেরিকা প্রবাসী হাজি মুসলিম উদ্দিনের নিজ বাড়িতে নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি মুসলিম উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক আহমেদ, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা বাহা উদ্দিন, হাড়গ্রাম মাদরাসার মুহতামীম মাওলানা নুরুজ্জামান, তমিজ উদ্দিন, বাদশাহ মিয়া প্রমুখ।এসময় সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনহার মিয়া, আতাউর রহমান আতা ও জাহিদ উদ্দিন জিলুর মাতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমেরিকা প্রবাসী দানশীল ব্যক্তি আলহাজ্ব জাহিদ উদ্দিন জিলু প্রতি বছর রোজা, ঈদে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এলাকার দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আর্থিক সহায়তা করে আসছেন। এবারেও এলাকার শতাধিক রোজাদার মুসলিম পরিবারের মধ্যে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ