ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৯
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৯

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৭:০৬:১৩ পূর্বাহ্ন

ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৯


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন-দিনব্যাপী সড়ক,নৌপথ ও রেলপথে ডাকা অবরোধের তৃতীয়দিনে ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেবখান সহ বিএনপির ৯ নেতাকর্মীকেআটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় ধর্মপাশা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। এসময় পুলিশ দলটির ৯ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা হারুন মিয়া, উপজেলা যুবদল আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন, যুগ্ম আহবায়ক ইকবাল হাজি, যুগ্ন আহবায়ক আবুল বাশার, যুবদল সদস্য আল আমিন,উপজেলা ছাত্রদল আহ্বায়ক ওবায়দুল মজুমদার। 

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিএনপির ৯ জন নেতা কর্মীকে আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা যান চলাচলে বাধা প্রদানসহ অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।এ সব ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ