জামালগঞ্জে বৃষ্টির জন্য দোয়া
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩২ PM

জামালগঞ্জে বৃষ্টির জন্য দোয়া

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০৯:৫৮:৪০ PM

জামালগঞ্জে বৃষ্টির জন্য দোয়া

সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আঙ্গুলভাঙা মাঠে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় এলাকার ফসলি জমিতে খরার প্রভাব দেখা দিয়েছে। পানির অভাবে অনেক স্থানে জমি ফেটে যাচ্ছে এবং কৃষকরা তাদের আবাদকৃত ফসল নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

এ পরিস্থিতিতে রোববার (৮ মার্চ) সকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে মহান আল্লাহর কাছে দ্রুত বৃষ্টি এবং কৃষকদের ফসল রক্ষায় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটগাঁও শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা খসরুজ্জামান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক