সিরিজে সমতা ফেরাল পাকিস্তান, মিরপুরে বাংলাদেশের বড় হার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৫ AM

সিরিজে সমতা ফেরাল পাকিস্তান, মিরপুরে বাংলাদেশের বড় হার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ১১:২৯:০২ PM

সিরিজে সমতা ফেরাল পাকিস্তান, মিরপুরে বাংলাদেশের বড় হার

সংগৃহিত


মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সিরিজে সমতা হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২৮ রানে হেরেছে স্বাগতিকরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১–১ সমতায় দাঁড়িয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৭৪ রান। দলের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মাজ সাদাকাত। মাত্র ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া সালমান আগা করেন ৬৪ রান। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়। বৃষ্টি শেষে ডিএলএস পদ্ধতিতে ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান।

পুনরায় খেলা শুরু হলে লিটন দাস ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে দুজন মিলে ৫০ রানের জুটি গড়েন। তবে লিটন ৪১ রান করে আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

শেষ পর্যন্ত ২৩.২ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ৪১ রান তুলতেই দলটি হারায় ৭ উইকেট।

পাকিস্তানের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স দেখান মাজ সাদাকাত। ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাতে নেন ৩ উইকেট। এছাড়া হারিস রউফও ৩টি উইকেট শিকার করেন।

এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাদাকাত। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে সমতা ফেরাল পাকিস্তান। এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ ঘিরে উত্তেজনা বেড়ে গেছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে