মাটিচাপা পড়ে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ AM

মাটিচাপা পড়ে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০১:০২:১২ AM

মাটিচাপা পড়ে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত


মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিতে চাপা পড়ে তিন বাংলাদেশির শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তবে পুলিশ মৃত বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালাসাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপাপড়া মৃত বাংলাদেশিদের উদ্ধারের জন্য খননযন্ত্র ব্যবহার করে মাটি খনন করতে সহায়তা করেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকাল ৪টার দিকে তিনজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক