সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেফতার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

পুলিশ সদস্য হত্যা

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৪:১০:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেফতার


ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম হত্যা মামলায় যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি,সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংবাদ মাধ্যমকে র‌্যাব ৯- এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আনসার উদ্দিন পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম হত্যা মামলার ৮৫ নং এজাহারভুক্ত আসামি।

এই মামলায় এর আগে বুধবার (২ নভেম্বর) টুয়াখালীর গলাচিপা থেকে আপন আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপন কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ ছিল বিএনপির। কিন্তু সমাবেশ শুরুর আগেই দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।

এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ