জগন্নাথপুরে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৬ ০৪:১৯:৩২ অপরাহ্ন

জগন্নাথপুরে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) উপজেলার প্রায় পাঁচ শতাধিক ঈদগাহ এবং মসজিদে সকাল ৮ টা থেকে সকাল সাড়ে ৮ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো এবারও ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল ছিল।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার সকল স্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

জৈন্তাবার্তা/সুলতানা