জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ PM

জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৪:১১:১৬ PM

জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

সংগৃহিত


দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বুধবার সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।’

এ সময় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। এ কারণে জনগণকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বান জানাই।’

গার্মেন্টস খাতে এবার ঈদের আগে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগই নারী। এদের সবাইকে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। পাশাপাশি চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের বিমানবন্দরেও আধুনিক সুবিধা চালু হচ্ছে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে বলেও জানান মন্ত্রী । তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল