শহীদ জামালের মেয়ের বিয়েতে সহায়তা, মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ PM

শহীদ জামালের মেয়ের বিয়েতে সহায়তা, মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ০৪:০০:৪৪ PM

শহীদ জামালের মেয়ের বিয়েতে সহায়তা, মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান

সংগৃহীত


চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমি’র বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপি’র চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে শুক্রবার সকালে (২৭ মার্চ) চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন– গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন তিনি।এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।

মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন– প্রধানমন্ত্রী’র উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ। 

উল্লেখ্য, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে– বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল