টানা ১৩ দিনের বিরতি শেষে জাতীয় সংসদের অধিবেশন শুরু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ PM

টানা ১৩ দিনের বিরতি শেষে জাতীয় সংসদের অধিবেশন শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৬:১৭:৪৯ PM

টানা ১৩ দিনের বিরতি শেষে জাতীয় সংসদের অধিবেশন শুরু

সংগৃহিত


ঈদ এবং অনান্য ছুটির কারণে টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয় যে, এই অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট