রপ্তানি কমেছে শুধু বাংলাদেশে নয়, প্রতিদ্বন্দ্বী দেশেও: বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩২ PM

রপ্তানি কমেছে শুধু বাংলাদেশে নয়, প্রতিদ্বন্দ্বী দেশেও: বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ০৯:৪৯:২৩ PM

রপ্তানি কমেছে শুধু বাংলাদেশে নয়, প্রতিদ্বন্দ্বী দেশেও: বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত


জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে। জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে।’

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক খাতে রপ্তানি শুধু বাংলাদেশেই কমেনি, প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে।’

এলপিজি গ্যাস, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার শিল্পখাতকে সচল রাখতে এবং রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।’

দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে জাপানের সঙ্গে বাংলাদেশের ইকোনমিক পার্টনারশিপ চুক্তির প্রক্রিয়া শুরুর কথাও জানান বাণিজ্যমন্ত্রী।একদিনের সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত