তেলের দামে শিগগিরই সিদ্ধান্ত: জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ PM

তেলের দামে শিগগিরই সিদ্ধান্ত: জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ১০:৩০:৫৯ PM

তেলের দামে শিগগিরই সিদ্ধান্ত: জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী

সংগৃহীত


তেলের দামের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।আজ বিকেল ৪টায় কোরিয়ান ইপিজেড এলাকাস্থ ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে এ স্কলারশিপ প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন ‘ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম’নামে এ স্কলারশিপ দেয়। 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সংকটের প্রভাব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে আক্রান্ত করেছে। বাংলাদেশের অধিকাংশ তেল মধ্যপাচ্য থেকে আসে। তেলের সংকট মোকাবিলা করার জন্য সারাবিশ্বের সাথে আমাদের যোগাযোগের প্রক্রিয়া চালু রয়েছে। সর্বোপরি আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জ্বালানি নিরাপত্তা ওপর কম্প্রোমাইজের সুযোগ নেই।’ 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনেক ভালো আছে। এ ছাড়া আমেরিকাসহ সব দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন পর্যন্ত দেশে কোনো সংকট তৈরি হয়নি৷ ঈদের সময় সবাই বাড়ি গেছে, ঈদ শেষে যানবাহনে করে কাজে ফিরে এসেছে, সব ধরনের কারখানা চলছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে উচ্চমূল্যে তেল-গ্যাস কিনে কত দিন এভাবে চলবে, এটা ভাবনার বিষয়। তাই অতি শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’

তিনি বলেন, সংকট মোকাবিলায় সাশ্রয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে সাশ্রয় পোগ্রামে অংশ গ্রহণ করতে হবে। জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইয়ং ওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং।

সিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান। এতে আরও বক্তব্য দেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কিহাক সুং, সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব, সদস্য সৈয়দ মাহমুদুল হক প্রমুখ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত