ভূমধ্যসাগরে নি*হত তরুণদের পরিবারের পাশে মল্লিক সোহেল
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ PM

ভূমধ্যসাগরে নি*হত তরুণদের পরিবারের পাশে মল্লিক সোহেল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০১:৪৬:৩৮ PM

ভূমধ্যসাগরে নি*হত তরুণদের পরিবারের পাশে মল্লিক সোহেল


ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিহত ৫ তরুণের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের নিহত আলী আহমদের বাড়িতে গিয়ে পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন তিনি। এ সময় তিনি আলী আহমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়াও ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় জড়িতের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় পেতে আদালতের ওই নিহতদের পক্ষে লড়বেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল।

এদিকে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (মল্লিকপাড়া) গ্রামের এই কৃতী সন্তান শুক্রবার বাদ মাগরিব নিজ গ্রামে এক সভায় আগামী জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা