মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি: মন্ত্রী আরিফ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ PM

মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি: মন্ত্রী আরিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০১:০০:৫৮ PM

মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি: মন্ত্রী আরিফ

ছবি : সংগৃহীত


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি। সেই সঙ্গে সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টাও করা হবে।

সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করার পর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে এসেছে।

নিহতদের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।

জানা যায়, ২০ বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবন ছিল তার। একটাই লক্ষ্য ছিল—পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু সে স্বপ্নই রয়ে গেল অপূর্ণ। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আবদুল্লাহ আল মামুন এবার দেশে ফিরলেন লাশ হয়ে।

পরিবার জানায়, ঈদুল ফিতরের এক মাস পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মরদেহ বহনকারী বিমান‌টি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত