লন্ডনে গিয়ে জুলাই আন্দোলনের ‘ট্রফি’ বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ PM

লন্ডনে গিয়ে জুলাই আন্দোলনের ‘ট্রফি’ বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ০৬:০২:১৮ PM

লন্ডনে গিয়ে  জুলাই আন্দোলনের ‘ট্রফি’  বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস:   স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সংগৃহিত


ঢাকায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির আন্দোলন–সংগ্রামের ভূমিকা তুলে ধরতে গিয়ে একাধিক মন্তব্য করেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় বিরোধী দল।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে শাহে আলম বলেন, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনের ‘ট্রফি’ বিএনপির ঘরেই রয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনের প্রতীকী ‘ট্রফি’ লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সময় বিরোধীদলীয় সদস্যরা হইচই ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে আসেন, যা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ তৈরি করে।

এ সময় তিনি আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং দাবি করেন, আন্দোলনের নেতৃত্ব ও কৃতিত্ব মূলত বিএনপির।

প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান একে ‘অসংখ্য অসত্য তথ্যসমৃদ্ধ’ বলে উল্লেখ করেন। তিনি এসব বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, বক্তব্য পর্যালোচনা করে অসংসদীয় বা অসত্য তথ্য পাওয়া গেলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।

সংসদে এ ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক–বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। পাশাপাশি, অতীত রাজনৈতিক জোট ও আন্দোলনের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন