বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ AM

বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৩:২৫:২০ AM

বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার

বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার


এবারের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার বলে মনে করা হচ্ছে ভারতকে। প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। তবে বিশ্বকাপের মাঝপথে বড় দুঃসংবাদ পেল ভারত। গোড়ালির চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার। বিশ্বকাপে ভারতের হয়ে চারটি ম্যাচ খেলেছেন পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ম্যাচে গোড়ালিতে চোট পান।

এরপর চোট খুব একটা গুরুতর নয় শোনা গেলেও বাস্তবে ভিন্ন ঘটনাই দেখা গেল। সেই চোট সারিয়ে সময়মতো সেরে উঠতে পারেননি পান্ডিয়া। তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি ভারত দলে তার অন্তর্ভুক্তি অনুমোদন দিয়েছে। শনিবার (৪ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে গত ১৯ অক্টোবরের ম্যাচে নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন পান্ডিয়া। চোট এতটা গুরুতর ছিল যে ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে তার ফেরার কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২৯ অক্টোবরের ম্যাচে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় খেলতে পারেননি সে ম্যাচে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচেও বিশ্রামে ছিলেন তিনি। দীর্ঘ বিশ্রাম ও চিকিৎসার পরও ব্যথামুক্ত না হওয়ায় এবার আসর থেকেই ছিটকে গেছেন এ পেস বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচসহ চলতি বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পান্ডিয়া। এর মধ্যে এক ম্যাচে ব্যাট করে ১১ রানে অপরাজিত ছিলেন। বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে হয়নি তাকে। তার ঝুলিতে উইকেটসংখ্যা ৫। টানা ৭ জয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হচ্ছে না ভারতকে। কিন্তু নক আউট ম্যাচে তার মতো প্রতিভাবান অলরাউন্ডারের সার্ভিসটা নিশ্চিত মিস করবে রোহিত শর্মার দল।

এদিকে পান্ডিয়ার বদলে দলে ভেড়ানো হয়েছে পেসার প্রসিধ কৃষ্ণাকে। এখন পর্যন্ত ১৭ ওয়ানডে খেলে তার ঝুলিতে আছে ২৯ উইকেট। ইতোমধ্যে আইসিসির অনুমতি মেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকালের ম্যাচেই তাকে মূল একাদশে অন্তর্ভুক্ত করা যাবে।

JA



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক