‘চির তরুণ’ জুয়েল আইচকে সম্মান জানিয়ে ‘জাদু দিবস’ ঘোষণা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৫ PM

‘চির তরুণ’ জুয়েল আইচকে সম্মান জানিয়ে ‘জাদু দিবস’ ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৩:৩৯:৩০ PM

‘চির তরুণ’ জুয়েল আইচকে সম্মান জানিয়ে ‘জাদু দিবস’ ঘোষণা

সংগৃহীত


দেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। গতকাল ১০ এপ্রিল (শুক্রবার) ছিল তার জন্মদিন। এদিনকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে গত শুক্রবার রাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা বলেন, জুয়েল আইচ শুধু একজন জাদুশিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য সম্পদ। তার হাত ধরেই দেশের জাদুশিল্প আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও স্বীকৃতি পেয়েছে।জাদুশিল্পী ঐক্য পরিষদ জানায়, জুয়েল আইচ বর্তমানে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মতে, তার অবদান না থাকলে দেশের জাদুশিল্পীরা জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জনে এতটা এগিয়ে যেতে পারতেন না।

অনুষ্ঠানে বক্তারা তাকে ‘চির তরুণ’ হিসেবে অভিহিত করে বলেন, সবুজ বাংলাদেশের মাঝে তিনি লাল সূর্যের মতো আলো ছড়িয়ে যাচ্ছেন এবং তার নেতৃত্বেই দেশে জাদুশিল্পের একটি শক্তিশালী ধারা তৈরি হয়েছে।নিজের বক্তব্যে জুয়েল আইচ দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের জাদুশিল্পীদের জন্য অনুপ্রেরণামূলক বার্তা দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি