ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরি, ১১টি ফ্যান লোপাট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৩ PM

ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরি, ১১টি ফ্যান লোপাট

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০৮:৫৮:৪৩ PM

ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরি, ১১টি ফ্যান লোপাট

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের মূল গেইট ও শ্রেণিকক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে থানায় মৌখিক অভিযোগ জানানো হলে রোববার বিকেলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এর আগেও একাধিকবার বিদ্যালয়ে একই ধরনের চুরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না করলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা কঠিন হবে।

খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজাহিদুর রহমান হিরা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মোশাহিদ আলী, যুবদল নেতা ফারুক খান এবং ইউপি সদস্যা রুপ্তন মালা।

এ সময় তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি