আমির হামজার বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

জ্বালানি মন্ত্রীকে কটূক্তি

আমির হামজার বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৫:৩০:০৯ অপরাহ্ন

আমির হামজার বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা

সংগৃহিত


বিদ্যুৎ, জ্বালানী ও খণিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে পূর্বে দায়েরকৃত মামলায় সমনে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সুমন কর্মকার।

এর আগে গত ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. হুমায়ন কবির কর্নেল।

ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হতে সমন জারি করেন। একই ঘটনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে আরও একটি মামলা রয়েছে।মামলার বাদী এ্যাড. হুমায়ন কবির কর্নেল বলেন, ’আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা অবশ্যই ন্যয় পাব।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল