জামালগঞ্জে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

জামালগঞ্জে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৬:৪৫:০৫ অপরাহ্ন

জামালগঞ্জে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

সংগৃহিত


সুনামগঞ্জের জামালগঞ্জে তেল সংকট দূরীকরণ ও তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার সকল ডিলারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহার সঞ্চালনায়  উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) আব্দুল মতিন খান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী,উপজেলা  কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী।

এসময় পরিবেশকদের পক্ষে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী, মোবারক হোসেন, সামছুজ্জামান ধন মিয়া প্রমূখ 

। এসময় উপস্থিত ছিলেন, সাচনা বার্জ ডিপোর আওতাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের উপজেলার সকল পরিবেশক ও উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং গণ্যমান্যব্যক্তিবর্গ। 

বক্তারা বলেন, তেল সংকটের কারণে হাওরের ফসল ঘরে তোলার আশঙ্কা দেখা দিয়েছে। ফসল উত্তোলন মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা না গেলে বোরোধান কাটা অসম্ভব হয়ে পড়বে। তাই ডিলারদের নির্ধারিত নিয়ম অনুযায়ী তেল সরবরাহ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে হবে। নিজ উপজেলার চাহিদা না মিটিয়ে  প্রশাসনের অনুমতি ব্যতিত উপজেলার বাহিরে তেল বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করতে হবে অন্যতায় প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  কোনো ধরনের মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে কৃষকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

সভায় ডিলাররা প্রশাসনের নির্দেশনা মেনে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তেল বিতরণের আশ্বাস দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ