হজযাত্রা শুরু: পাঁচ দিনে ২৭,৩২৫ বাংলাদেশি পৌঁছালেন জেদ্দায়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

হজযাত্রা শুরু: পাঁচ দিনে ২৭,৩২৫ বাংলাদেশি পৌঁছালেন জেদ্দায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৪:২৪:১৫ অপরাহ্ন

হজযাত্রা শুরু: পাঁচ দিনে ২৭,৩২৫ বাংলাদেশি পৌঁছালেন জেদ্দায়

সংগৃহীত


হজযাত্রা শুরুর পর গত পাঁচ দিনে বাংলাদেশ থেকে মোট ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, আজ হজ যাত্রার পঞ্চম দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে।

লোকমান হোসেন আরো জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ বেসরকারি ব্যবস্থাপনায় হজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ৬৬০টি সংস্থা।

এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।পরিচালক জানান, বাকি হজযাত্রীরা নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে পৌঁছাবেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল