নদীতে গোসলে নেমে মাদ্রাসাছাত্র নি খোঁ জ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ AM

নদীতে গোসলে নেমে মাদ্রাসাছাত্র নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৫:৫৩:৫০ PM

নদীতে গোসলে নেমে মাদ্রাসাছাত্র নি খোঁ জ

সংগৃহিত


সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গোসল করতে নেমে আবু সুফিয়ান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার যাদুকাটা নদীর সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আবু সুফিয়ান উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশগড় গ্রামের রবি মিয়ার ছেলে। সে স্থানীয় শাহ আরেফিন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুফিয়ান তার মাদ্রাসার ৪-৫ জন সহপাঠীর সঙ্গে যাদুকাটা নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে তারা সীমান্ত পিলার ১২০৩ এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১২০০ গজ ভেতরে ঢুকে পড়ে। সেখানে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে সুফিয়ান হঠাৎ নিখোঁজ হয়ে যায়।

প্রাথমিকভাবে সহপাঠীরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও সুফিয়ানের কোনো সন্ধান পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে নিখোঁজ হওয়ার স্থানটি ভারতের অভ্যন্তরে হওয়ায় উদ্ধার তৎপরতায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই যাদুকাটা নদীর তীরে পৌঁছে অনুসন্ধানের চেষ্টা করেছি। কিন্তু দুর্ঘটনাটি ভারতীয় সীমানার ভেতরে ঘটায় আমাদের পক্ষে তাৎক্ষণিকভাবে সরাসরি কোনো উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

উদ্ধার তৎপরতার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বা পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।























































জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান